top of page

ফেইসবুক/ইন্সটাগ্রাম এ্যাড
Facebook & IG adverts (Scroll down)

সার্ভিস চার্জসহ প্রতি ডলারের দাম কত?

​

  • প্রতিটি ক্যাম্পেইনের বাজেট ১৫ ডলার বা তার বেশি হলে: প্রতি ডলার ১৫৫ টাকা

  • প্রতিটি ক্যাম্পেইনের বাজেট ১৫ ডলারের কম হলে: প্রতি ডলার ২৫০ টাকা

  • বিকাশ, নগদ বা রকেটে পেমেন্ট করলে ২% অতিরিক্ত চার্জ যোগ হবে

  • ট্যাক্স/ভ্যাট কর্তনকারী প্রতিষ্ঠানের জন্য রেট হবে কোটেশন অনুযায়ী

 

এর বাইরে আর কোনো সার্ভিস চার্জ নেই।

​

​

​

 

 

সর্বনিম্ন কত টাকার বিজ্ঞাপন দেওয়া যায়?

​

দৈনিক ১ ডলার, সর্বনিম্ন ১ দিন, অর্থাৎ ২৫০ টাকা। আমাদের সার্ভিস যাচাই করার এটাই সবচেয়ে সহজ উপায়। এই টাকায় আপনার বিজ্ঞাপন ২৪ ঘণ্টা চলবে, সঠিক মানুষকে টার্গেট করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, কন্টেন্ট নিয়ে পরামর্শ পাবেন, এবং পূর্ণ রিপোর্ট পাবেন।

​

ব্যাংকে ডলারের দাম তো কম। আপনারা ১৫৫ টাকা নিচ্ছেন কেন?

কারণ ১৫৫ টাকা শুধু ডলারের দাম নয়। এর মধ্যে ডলারের দাম, ব্যাংক ও মেটার কেটে নেওয়া ভ্যাট, ব্যবসার খরচ, আমাদের সার্ভিস ও লাভ সবই ধরা আছে। আলাদা কোনো সার্ভিস চার্জ নেই, তাই যেকোনো বাজেটের হিসাব সহজে করা যায়। ডলার-রেট ধরে এই ফ্ল্যাট প্রাইসিং আমরাই প্রথম চালু করি, যখন অন্যরা প্রতি ক্লিক বা প্রতি লাইক হিসেবে দাম নিত।

​

কীভাবে পেমেন্ট করব?

ব্যাংক ট্রান্সফার অথবা বিকাশ/নগদ/রকেটে (২% অতিরিক্ত চার্জ)। সব পেমেন্ট অগ্রিম।

​

ক্যাম্পেইন মাঝপথে থামালে বা রিফান্ড নিলে খরচ কীভাবে হিসাব হয়?

আপনার নিয়ন্ত্রণের বাইরের কোনো কারণে ক্যাম্পেইন থেমে গেলে অব্যবহৃত টাকা ফেরত দেওয়া হবে।

আপনি নিজে ক্যাম্পেইন থামালে, রিফান্ড নিলে বা বাকি টাকা অন্য ক্যাম্পেইনে নিতে চাইলে খরচ এভাবে হিসাব হবে:

  • এ পর্যন্ত খরচ ১৫ ডলারের কম হলে: পরের পূর্ণ ডলার + ৩ ডলার চার্জ। যেমন, খরচ $1.15 হলে ধরা হবে $2 + $3 = $5।

  • এ পর্যন্ত খরচ ১৫ ডলার বা বেশি হলে: শুধু পরের পূর্ণ ডলার, কোনো অতিরিক্ত চার্জ নেই। যেমন, $25-এর ক্যাম্পেইনে খরচ $18.02 হলে ধরা হবে $19, আর ফেরত পাবেন $6।

​

কিছু ছাড় দেওয়া যাবে? (বড় বাজেট, ছাত্র, ছোট ব্যবসা, দূরে থাকি)

দুঃখিত, না। সম্ভাব্য সর্বনিম্ন রেটেই আমাদের দাম ঠিক করা, এবং সবার জন্য একই রেট।

​

আমরা বড় প্রতিষ্ঠান। প্রাইস কোটেশন পাঠাতে পারবেন?

জি, পারব। এজন্য আপনার প্রতিষ্ঠানের VAT Registration Certificate-এর কপি লাগবে। কোটেশনের ডলার রেট এখানে দেওয়া রেট থেকে আলাদা হবে। আমরা কোনো টেন্ডারে অংশ নিই না।

​

আপনাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাই। কী করতে হবে?

  1. আপনার পেইজ আর যে পোস্টটি বুস্ট করতে চান তার লিংক পাঠান। আমরা দেখে জানাব বিজ্ঞাপন দেওয়া যাবে কি না।

  2. আমরা একটি ফেসবুক প্রোফাইল বা বিজনেস ম্যানেজারের লিংক দেব। আপনি সেটিকে পেইজে বিজ্ঞাপন চালানোর অ্যাক্সেস দেবেন।

  3. বাজেট অনুযায়ী পেমেন্ট করুন, এবং জানান কত দিন চালাতে চান ও কাদের (এলাকা, বয়স, আগ্রহ) টার্গেট করতে চান।

  4. আমরা বিজ্ঞাপন সাবমিট করব এবং নিয়মিত রিপোর্ট দেব।

 

পেইজের পাসওয়ার্ড দিতে হবে?

না, কখনোই না। আপনি শুধু বিজ্ঞাপন চালানোর অ্যাক্সেস দেবেন। পেইজের মালিকানা ও পূর্ণ নিয়ন্ত্রণ আপনার কাছেই থাকবে, এবং ক্যাম্পেইন শেষে চাইলে অ্যাক্সেস সরিয়ে দিতে পারবেন। কেউ পাসওয়ার্ড চাইলে সতর্ক হোন।

​

টাকা দেওয়ার কতক্ষণ পরে বিজ্ঞাপন চালু হবে?

সাধারণত টাকা পৌঁছানোর দিনেই আমরা বিজ্ঞাপন সাবমিট করি। অসুস্থতা, ছুটি বা জরুরি কারণে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগতে পারে। এরপর মেটা বিজ্ঞাপনটি রিভিউ করে। বেশিরভাগ বিজ্ঞাপন কয়েক মিনিটের মধ্যে চালু হয়, তবে কিছু ক্ষেত্রে ২৪ ঘণ্টা পর্যন্ত লাগে।

 

যেকোনো ব্যবসার বিজ্ঞাপন দেওয়া যাবে?

প্রায় সব ধরনের ব্যবসা, যেমন ফটোগ্রাফি, বুটিক, কারুশিল্প, রেস্টুরেন্ট বা মিউজিক ব্যান্ড, বিজ্ঞাপন দিতে পারে। তবে নিচের বিষয়গুলোর বিজ্ঞাপন আমরা দিই না:

  • রাজনৈতিক বিজ্ঞাপন

  • কসমেটিকস, স্কিনকেয়ার ও হেয়ার প্রোডাক্ট

  • ওজন কমানো, ফুড সাপ্লিমেন্ট, কবিরাজি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসা

  • হাতগণনা ও পাথর

  • এমএলএম, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ও জুয়া

  • অ্যাডাল্ট প্রোডাক্ট, মডেল বা এসকর্ট এজেন্সি

  • চাকরির বিজ্ঞপ্তি, ম্যানপাওয়ার ব্যবসা ও "সারাদেশে এজেন্ট নিয়োগ" ধরনের বিজ্ঞাপন

  • "ঘরে বসে আয়", ডলার ইনকাম, ফ্রিল্যান্সিং বা "১০০% স্কলারশিপ" ধরনের কোর্সের বিজ্ঞাপন

  • ক্লাসিফায়েড বিজ্ঞাপন (হারানো, নিখোঁজ, জমি বিক্রি, পাত্র-পাত্রী চাই ইত্যাদি)

  • আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য (Apple, Nike ইত্যাদি) বা তার কপি

  • যে পেইজে হাতঘড়ি, সানগ্লাস বা পারফিউম বিক্রি হয়, সেই পেইজের যেকোনো বিজ্ঞাপন

  • কাউকে হেয় করে বা ঘৃণা ছড়ায় এমন বিজ্ঞাপন

  • অতিরিক্ত ইমোজি বা ASCII আর্ট ভরা কন্টেন্ট

  • যেসব বিজ্ঞাপন খুব তাড়াহুড়ো করে চালাতে হবে

এটি সংক্ষিপ্ত তালিকা। অন্য কোনো বিজ্ঞাপন আমাদের নীতির সাথে না মিললে যোগাযোগের সময়ই জানিয়ে দেব।

​

সামনাসামনি দেখা করা যাবে? আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন?

এই সার্ভিসের জন্য দেখা করার দরকার হয় না। তবে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি বা আপনার প্রতিনিধি আমাদের অফিসে আসতে পারেন। লোকবল কম হওয়ায় আমরা বাইরে ভিজিট করতে পারি না।

​

বিজ্ঞাপন কত দিন চালাব? বেশি দিন চালালে কি বেশি ফল পাব?

সময়কাল আপনার সিদ্ধান্ত। তবে পত্রিকার বিজ্ঞাপনের মতো বেশি দিন চালালেই বেশি মানুষ দেখে না। মোট ফলাফল মূলত মোট বাজেটের ওপর নির্ভর করে। একই বাজেট বেশি দিনে ভাগ করলে প্রতিদিন কম মানুষ দেখবে, কিন্তু মোট সংখ্যা প্রায় একই থাকবে।

সহজ সূত্র: ফলাফল ≈ মোট বাজেট × বিজ্ঞাপনের মান

আমাদের পরামর্শ: দৈনিক অন্তত ৮–১০ ডলার, কমপক্ষে ৩–৭ দিন। এতে মেটা বুঝে নিতে পারে কারা আপনার বিজ্ঞাপনে সাড়া দিচ্ছে। মেটা পুরো বাজেট খরচ করতে না পারলে বাকি টাকা ফেরত দেওয়া হয়।

​

চলমান বিজ্ঞাপন এক্সটেন্ড করা যাবে?

যাবে, দৈনিক অন্তত ১ ডলার বাজেট রেখে। এক্সটেন্ডের আগ পর্যন্ত বিজ্ঞাপনটির মোট খরচ ১৫ ডলার বা বেশি হলে প্রতি ডলার ১৫৫ টাকা, কম হলে ২৫০ টাকা। বিজ্ঞাপনটি আমাদের অ্যাড ম্যানেজার থেকে মুছে ফেলা হলে আর এক্সটেন্ড করা যাবে না; তখন নতুন বিজ্ঞাপন হিসেবে সাবমিট করতে হবে।

 

আপনাদের মাধ্যমে বিজ্ঞাপন দিলে কেমন রেজাল্ট আসবে?

সৎ উত্তর: আগে থেকে নিশ্চিত বলা যায় না, এবং আমরা রেজাল্টের গ্যারান্টি দিই না। আমরা কন্টেন্ট নিয়ে পরামর্শ দিই, রিসার্চ করে অডিয়েন্স তৈরি করি এবং সঠিক প্লেসমেন্ট বেছে নিই। এর পরের ফলাফল নির্ভর করে মানুষ বিজ্ঞাপনটি কতটা পছন্দ করছে তার ওপর। সাধারণত আমাদের ক্লায়েন্টরা রেজাল্টে সন্তুষ্ট থাকেন।

 

কতজন বিজ্ঞাপনটি দেখবে? কতজন ফলোয়ার পাব?

নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়। এটা নির্ভর করে বাজেট, বিজ্ঞাপনের মান এবং একই অডিয়েন্সের জন্য অন্য বিজ্ঞাপনের প্রতিযোগিতার ওপর। বাংলাদেশে আমাদের অভিজ্ঞতায় প্রতি ডলারে মোটামুটি:

  • মেসেজ ক্যাম্পেইন (নির্দিষ্ট এলাকা): ২০০–২,৫০০ জন দেখে

  • এনগেজমেন্ট ক্যাম্পেইন: ১,০০০+ জন দেখে

  • পেইজ প্রমোশন (পুরো বাংলাদেশ): ২০–৩০ জন নতুন ফলোয়ার (Discontinued)

এগুলো আনুমানিক, প্রতিশ্রুতি নয়। যাদের বিজ্ঞাপন ভালো লাগবে তারাই ফলো করবে; বাকিরা স্ক্রল করে চলে যাবে।

​

বুস্ট বাটনে মেটা যে সম্ভাব্য রিচ দেখায়, সেটা কি সঠিক?

মেটা একটি রেঞ্জ দেখায়, যেমন ৫০০ টাকায় ১,০০০–১৫,০০০ রিচ (উদাহরণমাত্র)। আমাদের অভিজ্ঞতায়, রেঞ্জের ছোট সংখ্যাটির প্রায় ৭০% আশা করা বাস্তবসম্মত। এই উদাহরণে তা প্রায় ৭০০ জন।

​

আরেকটি এজেন্সি ২,০০০ টাকায় ৫,০০০ লাইক দেবে বলেছে। আপনারা এত কম কেন?

লাইকের নির্দিষ্ট সংখ্যার গ্যারান্টি সৎভাবে দেওয়া সম্ভব নয়। এমন অফারে সাধারণত সফটওয়্যার (বট) বা ফেক আইডি দিয়ে লাইক দেওয়া হয়। এতে আপনার পেইজের স্থায়ী ক্ষতি হয়: ফেক ফলোয়াররা কখনো কিনবে না, এনগেজমেন্ট কমে যায়, আর হাজার হাজার ফেক আইডি খুঁজে ব্লক করা প্রায় অসম্ভব। এ ধরনের এজেন্সি সাধারণত তাদের অ্যাড ম্যানেজার দেখাতে চায় না। আমরা শুধু আসল মানুষের কাছে বিজ্ঞাপন দেখাই।

​

আমার টাকা মেটা কীভাবে খরচ করে?

মেটা মূলত বিজ্ঞাপন কতবার দেখানো হলো (ইমপ্রেশন) তার ভিত্তিতে চার্জ করে। আপনার বাজেট দিয়ে টার্গেট অডিয়েন্সের যত বেশি মানুষকে সম্ভব বিজ্ঞাপনটি দেখানো হয়।

​

কত টাকা খরচ হলো, কতজন দেখল বা পেইজে এলো, কীভাবে জানব?

  • নিয়মিত রিপোর্ট ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাঠানো হবে

  • বিজ্ঞাপন চলাকালীন লাইভ রিপোর্ট দেখতে পারবেন

  • আপনার পেইজের Meta Business Suite-এও তথ্য পাবেন

বিজ্ঞাপন থেকে কতজন পেইজে এসেছে, তার সঠিক সংখ্যাও রিপোর্টে থাকে। ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনগুলো আমাদের অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়, তাই তখন আর লাইভ রিপোর্ট দেখা যায় না। ফাইনাল রিপোর্টটি সংরক্ষণ করে রাখুন।

​

কেন Tanjid's Studio

​

ফেসবুকে তো নিজেই বিজ্ঞাপন দেওয়া যায়। এজেন্সি কেন লাগবে?

ঠিক, টুল, পেমেন্ট আর স্ট্র্যাটেজি ভালো জানা থাকলে নিজেও দেওয়া যায়। আমরা নিজেরাও এ বিষয়ে প্রশিক্ষণ দিই। তবে এজেন্সি চারটি জায়গায় সাহায্য করে:

​

  • অভিজ্ঞতা: নানা ব্যবসার হাজারো বিজ্ঞাপন চালানোর ফলে মেটার পলিসি, অডিয়েন্স, প্লেসমেন্ট আর টেকনিক্যাল সমস্যা আমরা ভালো চিনি

  • পেমেন্ট: বিদেশে ডলার পেমেন্টের ঝামেলা আমরা সামলাই; আপনি টাকায় পেমেন্ট করেন

  • কন্টেন্ট: বিজ্ঞাপনের ছবি, ভিডিও ও লেখা তৈরিতে সাহায্য (আলাদা চার্জ)

  • পেইড টুলস: অডিয়েন্স রিসার্চ ও ডেটা অ্যানালাইসিসের দামি টুলের সুবিধা আপনি আলাদা খরচ ছাড়াই পান

 

অনেকেই এই সার্ভিস দেয়। আপনাদের কেন বেছে নেব?

  • ২০০৫ থেকে ডিজিটাল এজেন্সি, ডিসেম্বর ২০০৭ থেকে ফেসবুক বিজ্ঞাপন: বাংলাদেশে প্রথম ফেইসবুক এ্যাডভার্টাইজার। 

  • BASIS সদস্য ও D-U-N-S রেজিস্টার্ড

  • SME ফাউন্ডেশনের ট্রেইনার ও রিসোর্স পারসন

  • সম্পূর্ণ স্বচ্ছ রেট: সব তথ্য এখানেই, "ইনবক্স দেখুন" নয়

  • কোনো চালাকি নয়: মালয়েশিয়ান রিঙ্গিত, CAD বা AUD-কে "ডলার" বলে চালাই না, ফেক আইডির কুপন ব্যবহার করি না, মেটার বিল বাকি রেখে আপনার পেইজ ঝুঁকিতে ফেলি না

  • লাইক বা ক্লিকের কোনো চুক্তি নয়, অবাস্তব প্রতিশ্রুতি নয়

  • পূর্ণ ও স্বচ্ছ রিপোর্টিং, লাইভ রিপোর্টসহ

  • ২০০৫ থেকে শূন্য অভিযোগ

 

ফেসবুক ছাড়া আর কী সার্ভিস দেন?

  • ইনস্টাগ্রাম বিজ্ঞাপন (মেটার মাধ্যমে, একই ডলার রেটে)

  • গুগল অ্যাডস

  • টিকটক বিজ্ঞাপন

  • বিজ্ঞাপনের কন্টেন্ট তৈরি (ছবি + ক্যাপশন): প্রতি পোস্ট ১,০০০ টাকা

বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

​

আপনাদের রেট বেশি মনে হচ্ছে। অন্য কারো সন্ধান দিতে পারেন?

অবশ্যই অন্য প্রতিষ্ঠান বেছে নিতে পারেন; বাংলাদেশে অনেক ভালো এজেন্সি আছে। শুধু একটি পরামর্শ: খুব সস্তা ডলার রেট বা অস্বাভাবিক কম দৈনিক বাজেটের অফার দেখে সিদ্ধান্ত নেবেন না। দেখুন তারা BASIS সদস্য কি না, অ্যাড ম্যানেজার বা রিপোর্ট দেখায় কি না, এবং লাইক বা রিচের গ্যারান্টি দেয় কি না। গ্যারান্টি দিলে সতর্ক হোন।

​

​

​

English FAQ

​

Pricing and payment

How much do you charge per US dollar, service charge included?

  • Each campaign budget of $15 or more: Tk 155 per dollar

  • Each campaign budget under $15: Tk 250 per dollar

  • Paying by bKash, Nagad or Rocket adds a 2% charge

  • Organizations that deduct tax/VAT at source: rate by quotation

There is no other service charge.

​

​

​

​

What is the minimum budget?

$1 per day for at least 1 day, which is Tk 250. It is the easiest way to test our service. For that, your ad runs for 24 hours, we do our best to reach the right people, you get advice on your ad content, and you get a full report.

​

The bank dollar rate is much lower. Why do you charge Tk 155?

Because Tk 155 is not just the price of a dollar. It covers the dollar itself, VAT deducted by the bank and by Meta, our business costs, our service and our profit. There is no separate service fee, so any budget is easy to calculate. We were the first in Bangladesh to price ads by a flat dollar rate, back when others charged per click or per like.

​

How do I pay?

By bank transfer, or by bKash/Nagad/Rocket (plus 2%). All payments are made in advance.

​

What if I stop a campaign midway or ask for a refund?

If a campaign stops for reasons outside your control, we refund the unused amount.

If you stop it yourself, ask for a refund, or move the remaining money to another campaign, the spend is counted like this:

  • Spent under $15 so far: rounded up to the next whole dollar, plus a $3 charge. Example: $1.15 spent is counted as $2 + $3 = $5.

  • Spent $15 or more so far: rounded up to the next whole dollar, with no extra charge. Example: on a $25 campaign with $18.02 spent, $19 is counted and you get $6 back.

 

Can I get a discount? (Big budget, student, small business, I live far away)

Sorry, no. Our rate is already set as low as we can make it, and it is the same for every client.

​

We are a large organization. Can you send a price quotation?

Yes. We will need a copy of your organization's VAT Registration Certificate. The dollar rate in a quotation will differ from the rates on this page. We do not take part in tenders.

​

Getting started

I want to advertise through you. What do I do?

  1. Send us your Page link and the post you want to promote, by email or WhatsApp. We will check whether it can be advertised.

  2. If it can, we will send you a Facebook profile or Business Manager link. You give it access to run ads on your Page.

  3. Pay for your budget, and tell us how many days to run the ad and who to target (area, age, interests).

  4. We submit the ad and send you regular reports.

 

Do I have to share my Page password?

No, never. You only give us permission to run ads. You keep full ownership and control of your Page, and you can remove our access when the campaign ends. Be careful with anyone who asks for your password.

​

How soon after payment will my ad go live?

We usually submit the ad the same day your payment arrives. Illness, holidays or emergencies can delay this by up to 24 hours. Meta then reviews the ad. Most ads go live within minutes, but some take up to 24 hours.

 

Can I advertise any kind of business?

Almost any business can advertise: photography, boutiques, crafts, restaurants, music bands and more. We do not run ads for:

  • Political content

  • Cosmetics, skincare and hair products

  • Weight loss, food supplements, kabiraji, homeopathy and Ayurvedic treatment

  • Palmistry and gemstones

  • MLM, cryptocurrency, forex and gambling

  • Adult products, model or escort agencies

  • Job ads, manpower businesses and "agents wanted across the country" ads

  • Courses promising "earn from home", dollar income, freelancing or "100% scholarships"

  • Classified ads (lost, missing, land for sale, bride or groom wanted, etc.)

  • International brand products (Apple, Nike, etc.) or copies of them

  • Any ad from a Page that sells watches, sunglasses or perfume

  • Ads that demean anyone or spread hate

  • Content full of emojis or ASCII art

  • Ads that must go live in a rush

This is a short list. If your campaign conflicts with our policy in another way, we will tell you when you contact us.

​

Can we meet in person? Can you visit our office?

This service doesn't need a meeting. If you prefer one, you or your representative are welcome to visit our office by appointment. We are a small team, so we can't make outside visits.

​

Budget and duration

How long should my ad run? Will I get more results if I run it longer?

The duration is your choice. But unlike a newspaper ad, running longer does not mean more people see it. Total results depend mostly on your total budget. Spreading the same budget over more days means fewer people per day, but about the same total.

Rule of thumb: results ≈ total budget × ad quality

Our advice: at least $8–10 per day, for at least 3–7 days. That gives Meta time to learn who responds to your ad. If Meta can't spend the full budget, we refund the rest.

​

Can I extend a running ad?

Yes, as long as you keep at least $1 per day. If the ad's total spend before the extension is $15 or more, the extension costs Tk 155 per dollar. If it is less, Tk 250 per dollar. Once an ad is deleted from our Ads Manager it can't be extended; it must be submitted as a new ad.

​

Results and reports

What results will I get?

The honest answer: no one can know in advance, and we do not guarantee results. We advise on your content, research and build your audience, and choose the right placements. After that, results depend on how much people like your ad. Our clients are usually happy with their results.

​

How many people will see my ad? How many followers will I get?

There is no fixed number. It depends on your budget, your ad's quality and how many other ads are competing for the same audience. In our experience in Bangladesh, $1 typically brings:

  • Message campaign (specific area): 200–2,500 people reached

  • Engagement campaign: 1,000+ people reached

  • Page promotion (all Bangladesh): 20–30 new followers (Discontinued)

These are estimates, not promises. People who like your ad will follow you; the rest will scroll past.

 

Is the estimate under the Boost button accurate?

Meta shows a range, for example 1,000–15,000 reach for Tk 500 (made-up numbers). In our experience, about 70% of the lower number is a realistic expectation. In this example, that is about 700 people.

​

Another agency promised 5,000 likes for Tk 2,000. Why do you offer so few?

No one can honestly guarantee a number of likes. Offers like that usually use software (bots) or fake accounts. Fake likes do permanent damage to your Page. Fake followers never buy, your engagement drops, and finding and blocking thousands of fake accounts is nearly impossible. Agencies like these rarely show you their Ads Manager. We only show your ads to real people.

 

How does Meta spend my money?

Meta mostly charges by impressions, meaning how many times your ad is shown. Your budget is used to show the ad to as many people in your target audience as possible.

​

How do I know how much was spent, and how many people saw my ad or visited my Page?

  • We send regular reports by email or WhatsApp

  • You can see a live report while the ad runs

  • Your Page's Meta Business Suite also shows the data

The report also shows exactly how many people came to your Page from the ad. After the campaign, the ads are deleted from our account, so the live report is no longer available. Please save your final report.

​

Why Tanjid's Studio

I can advertise on Facebook myself. Why use an agency?

You can, if you know the tools, payment and strategy well. We even train people to do it. But an agency helps in four ways:

  • Experience: after thousands of ads for all kinds of businesses, we know Meta's policies, audiences, placements and technical problems well

  • Payment: we handle paying Meta in dollars abroad; you pay us in taka

  • Content: help creating ad images, videos and copy (charged separately)

  • Paid tools: you get the benefit of costly audience-research and analytics tools without buying them

 

Many others offer this service. Why choose you?

  • Digital agency since 2005, Facebook advertising since December 2007: one of Bangladesh's first

  • BASIS member and D-U-N-S registered

  • Trainer and resource person for SME Foundation

  • Fully open pricing: everything is on this page, no "check your inbox"

  • No tricks: we never pass off Malaysian ringgit, CAD or AUD as "dollars", never use coupons from fake accounts, and never leave Meta bills unpaid and put your Page at risk

  • No like or click contracts, no unrealistic promises

  • Complete, transparent reporting, including live reports

  • Zero complaints since 2005

  • ​

What else do you offer besides Facebook ads?

  • Instagram ads (through Meta, at the same dollar rate)

  • Google Ads

  • TikTok ads

  • Ad content design (image + caption): Tk 1,000 per post

Contact us for details.

​

Your rate seems high. Can you suggest someone else?

Of course, you are free to choose another provider; Bangladesh has many good agencies. One piece of advice: don't decide on a very cheap dollar rate or an unusually low daily budget alone. Check whether they are a BASIS member, whether they show you their Ads Manager or reports, and whether they guarantee likes or reach. If they do, be careful.

​

​​

আরো কিছু জানতে চান? আমাদের সাথে কথা বলুন।

Opening Hours

Sat - Thu: 7am - 10pm

Fri: 9am - 10pm

  • Facebook Social Icon
  • Twitter
  • LinkedIn Social Icon
Mid BASIS Logo.png

Tanjid's Studio

House 8 Road 2

Mohammadi Housing Limited
Mohammadpur, Dhaka 1207
​​

​

Tel: 017 8888 8844 (Primary)

Tel: 01778 994466 (Alternative)

© 2026 Tanjid's Studio | Sitemap

bottom of page